একদিন ইনবক্স খুলে দেখলেন ৩০–৪০টা মেসেজ জমে আছে। তখন বুঝতে পারেন, ইনবক্সে অর্ডার ম্যানেজ করা আসলে কতটা কঠিন।
ফেসবুক ইনবক্সে ব্যবসা চালানোর সময় কয়েকটা সমস্যা প্রায়ই দেখা যায়।
প্রথমত, সব মেসেজ একসাথে মিশে থাকে।
কেউ শুধু price জানতে চায়, কেউ প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়, আবার কেউ অর্ডার করতে চায়। সবকিছু একই ইনবক্সে থাকায় কোনটা আসল অর্ডার আর কোনটা সাধারণ প্রশ্ন—বোঝা কঠিন হয়ে যায়।
দ্বিতীয়ত, একই প্রশ্নের উত্তর বারবার দিতে হয়।
price কত, delivery কীভাবে হবে, available আছে কি না—এই প্রশ্নগুলো প্রতিদিনই আসে।
তৃতীয়ত, অর্ডারগুলো গুছিয়ে রাখা কঠিন হয়।
কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নম্বর—সবকিছু আলাদা করে লিখে রাখতে হয়। অনেক সময় কোনো তথ্য খুঁজে পেতেও সময় লাগে।
চতুর্থত, মেসেজের ভিড়ে অনেক সময় আসল অর্ডারও চোখ এড়িয়ে যায়।
এই কারণেই অনেক ব্যবসা ধীরে ধীরে ইনবক্সের বাইরে এসে অর্ডার নেওয়ার একটি গুছানো পদ্ধতি ব্যবহার করছে।
আপনি যদি ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন এবং প্রতিদিন ইনবক্স ম্যানেজ করতে হিমশিম খান, তাহলে আমাকে একটি মেসেজ করতে পারেন। আমি সহজভাবে দেখাতে পারি কীভাবে অর্ডার নেওয়ার পুরো প্রক্রিয়াটা অনেক বেশি গুছানো করা যায়।