কিভাবে ওয়েবসাইট আপনার সময় বাঁচায়

দিনের অনেকটা সময় কি শুধু ইনবক্সের মেসেজের উত্তর দিতেই চলে যায়?

অনেক ফেসবুক ব্যবসায়ীরই এমনটা হয়। কেউ price জানতে চায়, কেউ delivery নিয়ে প্রশ্ন করে, কেউ আবার একই তথ্য বারবার জানতে চায়। ফলে দিনের বড় একটা সময় শুধু মেসেজের উত্তর দিতেই চলে যায়।

যখন একটি ওয়েবসাইট থাকে, তখন এই কাজগুলোর অনেকটাই স্বয়ংক্রিয় হয়ে যায়।

প্রোডাক্টের ছবি, দাম, এবং বিস্তারিত তথ্য এক জায়গায় পরিষ্কারভাবে দেওয়া থাকে। কাস্টমার নিজেই সেগুলো দেখে নিতে পারে।

অর্ডার করার জন্যও আলাদা ব্যবস্থা থাকে। কাস্টমার নিজের নাম, ঠিকানা দিয়ে সহজেই অর্ডার করতে পারে।

ফলে আপনাকে প্রতিটি কাস্টমারের সাথে আলাদা করে সবকিছু বুঝিয়ে বলতে হয় না।

এতে করে আপনার অনেক সময় বাঁচে। সেই সময় আপনি নতুন প্রোডাক্ট, মার্কেটিং বা ব্যবসা বড় করার কাজে সময় দিতে পারেন।

আপনি যদি ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন এবং মনে হয় ইনবক্স ম্যানেজ করতেই অনেক সময় চলে যায়, তাহলে আমাকে একটি মেসেজ করতে পারেন। আমি সহজভাবে দেখিয়ে দিতে পারি কীভাবে অনলাইনে আপনার ব্যবসাকে আরও গুছানোভাবে চালানো যায়।