অনেকে ফেসবুক পেজে নিয়মিত পোস্ট দেন, কাস্টমারও আসে, ইনবক্সে কথা হয়। কিন্তু যখন কেউ আপনার ব্যবসাটা ভালোভাবে দেখতে চায়, তখন দেখানোর মতো একটি গুছানো জায়গা থাকে না।
ফেসবুকে কিছু পোস্ট, কিছু ছবি, আর কিছু তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে।
ফলে নতুন কাস্টমার অনেক সময় পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারে না।
যখন একটি ওয়েবসাইট থাকে, তখন ব্যবসার সবকিছু এক জায়গায় গুছানোভাবে থাকে।
প্রোডাক্টগুলো সাজানো থাকে।
দাম পরিষ্কারভাবে দেওয়া থাকে।
বিস্তারিত তথ্য সহজে দেখা যায়।
কাস্টমার তখন নিজের মতো করে সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে পারে।
ফেসবুক তখন মানুষকে আপনার ব্যবসার সাথে পরিচয় করিয়ে দেয়। আর ওয়েবসাইট হয় সেই জায়গা যেখানে কাস্টমার এসে পুরো ব্যবসাটা পরিষ্কারভাবে বুঝতে পারে।
আপনি যদি ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে একটু ভাবুন — আপনার ব্যবসার কি এমন একটি জায়গা আছে, যেখানে কাস্টমার সবকিছু একসাথে দেখতে পারে?