ধরুন আপনি একটি ব্যবসা করছেন এবং কাস্টমার পাওয়ার জন্য পুরোপুরি একটি জায়গার উপর নির্ভর করছেন। যদি কোনো কারণে সেই জায়গায় সমস্যা হয়, তাহলে আপনার ব্যবসাতেও সরাসরি প্রভাব পড়বে।
এই কারণেই বড় ব্যবসাগুলো কখনোই শুধু একটি প্ল্যাটফর্মের উপর নির্ভর করে না।
ফেসবুক খুব ভালো একটি জায়গা মানুষকে আপনার প্রোডাক্ট দেখানোর জন্য। এখানে মানুষ সহজে খুঁজে পায়, পোস্ট দেখে, আগ্রহী হয়।
কিন্তু বড় ব্যবসাগুলো জানে, ফেসবুকের রিচ কখন বাড়বে বা কমবে সেটা তাদের হাতে নেই।
আজ পোস্টে অনেক মানুষ দেখলো।
কাল হয়তো খুব কম মানুষ দেখবে।
তাই তারা ফেসবুককে ব্যবহার করে মানুষকে আকর্ষণ করার জন্য। কিন্তু ব্যবসার মূল তথ্য, প্রোডাক্ট এবং অর্ডার নেওয়ার জন্য তারা নিজের একটি আলাদা অনলাইন জায়গা তৈরি করে।
এতে করে তাদের ব্যবসা আরও গুছানো হয় এবং পুরো বিষয়টা তাদের নিয়ন্ত্রণে থাকে।
ফেসবুক তখন হয়ে যায় কাস্টমার আনার মাধ্যম। আর ব্যবসার মূল জায়গা থাকে নিজের নিয়ন্ত্রণে।
আপনি যদি ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে একটু ভেবে দেখুন — আপনার ব্যবসাটা কি শুধু একটি প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, নাকি এমনভাবে তৈরি হচ্ছে যাতে ভবিষ্যতে আরও বড় হতে পারে?