বাংলাদেশে অনেক ব্যবসা ফেসবুক পেজ দিয়ে শুরু হয়। এটা খুবই স্বাভাবিক। পেজ খুলে প্রোডাক্ট পোস্ট দিলেন, মানুষ দেখলো, ইনবক্স করলো, অর্ডার দিলো।
কিন্তু এখানে একটা বিষয় আছে।
ফেসবুক পেজ আর ব্র্যান্ড এক জিনিস না।
ফেসবুক পেজ হলো একটি প্ল্যাটফর্মের ভিতরে আপনার একটি প্রোফাইলের মতো জায়গা। আপনি সেখানে প্রোডাক্ট দেখান, পোস্ট দেন, কাস্টমারের সাথে কথা বলেন।
কিন্তু ব্র্যান্ড একটু ভিন্ন বিষয়।
ব্র্যান্ড মানে হলো মানুষ আপনার ব্যবসাকে আলাদা করে চিনতে পারে। আপনার নাম, প্রেজেন্টেশন, প্রোডাক্টের ধরন, এবং পুরো অভিজ্ঞতা মিলিয়ে একটি আলাদা পরিচয় তৈরি হয়।
যখন কোনো ব্যবসা শুধু পেজের উপর নির্ভর করে, তখন সেটা অনেক সময় শুধু পোস্ট আর ইনবক্সের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
কিন্তু যখন ব্যবসা ধীরে ধীরে ব্র্যান্ডে পরিণত হয়, তখন সবকিছু আরও গুছানো হয়। কাস্টমার সহজে আপনার প্রোডাক্ট খুঁজে পায়, আপনার ব্যবসাকে সিরিয়াসভাবে নেয়, এবং আবার ফিরে আসে।
ফেসবুক পেজ ব্যবসা শুরু করার জন্য খুব ভালো একটি জায়গা। কিন্তু সেখান থেকে ধীরে ধীরে একটি ব্র্যান্ড তৈরি করাই আসল লক্ষ্য হওয়া উচিত।
আপনি যদি ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে একটু ভাবুন — আপনার লক্ষ্য কি শুধু পোস্ট দিয়ে অর্ডার নেওয়া, নাকি এমন একটি ব্যবসা তৈরি করা যেটাকে মানুষ একটি ব্র্যান্ড হিসেবে চিনবে?