ফেসবুক দিয়ে কাস্টমার আনুন, নিজের অনলাইন দোকানে সেলস নিন

বাংলাদেশে অনেক ব্যবসা ফেসবুক পেজ দিয়ে ভালোই কাস্টমার পায়। পোস্ট, রিল বা অ্যাডের মাধ্যমে মানুষ আপনার প্রোডাক্ট দেখে এবং ইনবক্স করে।

ফেসবুক কাস্টমার আনার জন্য খুবই ভালো একটি জায়গা। কিন্তু সমস্যা শুরু হয় যখন সব অর্ডার ইনবক্সে নিতে হয়।

অনেক মেসেজ আসে।
একই প্রশ্ন বারবার করতে হয়।
অর্ডারগুলো গুছিয়ে রাখা কঠিন হয়ে যায়।

এখানেই অনেক ব্যবসা এখন একটু ভিন্নভাবে ভাবছে।

তারা ফেসবুক ব্যবহার করছে মানুষ আনার জন্য। মানুষ পোস্ট দেখে বা অ্যাড দেখে আগ্রহী হয়। তারপর তারা সরাসরি নিজের অনলাইন দোকানে গিয়ে প্রোডাক্ট দেখে এবং অর্ডার করে।

সেখানে সব প্রোডাক্ট গুছানো থাকে। দাম, ছবি, বিস্তারিত সব এক জায়গায় থাকে। কাস্টমার নিজের মতো করে দেখে সিদ্ধান্ত নিতে পারে।

ফলে ইনবক্সে অগোছালো মেসেজ কমে যায় এবং অর্ডার ম্যানেজ করাও সহজ হয়।

ফেসবুক তখন হয়ে যায় কাস্টমার আনার জায়গা। আর নিজের অনলাইন দোকান হয়ে যায় আপনার ব্যবসার আসল সেলস জায়গা।

আপনি যদি ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করেন এবং ভাবছেন কীভাবে ব্যবসাকে আরও গুছানো ও প্রফেশনাল করা যায়, তাহলে আমাকে একটি মেসেজ করুন। আমি আপনাকে সহজভাবে দেখিয়ে দেব কীভাবে আপনার ব্যবসার জন্য নিজের অনলাইন দোকান তৈরি করা যায়।