অনেকে ভাবেন ওয়েবসাইট মানে শুধু একটি সুন্দর ডিজাইন করা পেজ। ছবি, রঙ, লে-আউট—সব ঠিকঠাক থাকলেই হলো। কিন্তু আসল বিষয় হলো ওয়েবসাইট হলো ব্যবসার একটি সিস্টেম।
ওয়েবসাইট থাকলে কাস্টমার নিজেই প্রোডাক্ট দেখে, মূল্য জানে, বিস্তারিত তথ্য জানতে পারে এবং অর্ডার করতে পারে। এতে আপনাকে প্রতিটি কাস্টমারের সঙ্গে আলাদা করে সব কিছু বুঝিয়ে দিতে হয় না।
অর্ডার, প্রোডাক্ট, কাস্টমারের তথ্য—সব কিছু এক জায়গায় গুছানো থাকে। ফলে আপনার সময় বাঁচে, ইনবক্স অগোছালো হয় না, এবং ব্যবসা চালানো অনেক সহজ হয়ে যায়।
ফেসবুক তখন থাকে কাস্টমার আনার মাধ্যম। আর ওয়েবসাইট হয় সেই জায়গা যেখানে ব্যবসার পুরো সিস্টেম চলে।
আপনি যদি ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন এবং ভাবছেন কীভাবে ব্যবসার সবকিছু আরও গুছানো করা যায়, তাহলে আমাকে একটি মেসেজ করুন। আমি দেখাব কীভাবে আপনার ওয়েবসাইটকে শুধু ডিজাইন না রেখে পুরো ব্যবসার সিস্টেম হিসেবে ব্যবহার করা যায়।