অনেক ফেসবুক ব্যবসায়ীর একটা সাধারণ সমস্যা আছে। কাস্টমার আগে ইনবক্স করে, তারপর অনেক প্রশ্ন করে। price কত, available আছে কি না, delivery কীভাবে হবে — এসব জানতে জানতে অনেক সময় চলে যায়।
অনেক সময় কাস্টমার শুধু জানতে চায়, কিন্তু অর্ডার করে না। এতে সময়ও নষ্ট হয়, ইনবক্সও ভরে যায়।
যখন একটি ওয়েবসাইট থাকে, তখন প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায়।
কাস্টমার সরাসরি সেখানে গিয়ে প্রোডাক্ট দেখতে পারে। প্রতিটি প্রোডাক্টের ছবি, দাম, এবং বিস্তারিত তথ্য এক জায়গায় থাকে। কাস্টমার নিজের মতো করে সবকিছু দেখে নিতে পারে।
যদি পছন্দ হয়, তখন কয়েকটি সহজ ধাপেই অর্ডার করে ফেলতে পারে। নাম, ঠিকানা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার কনফার্ম করা যায়।
এতে আপনাকে আলাদা করে প্রতিটি কাস্টমারকে সবকিছু বুঝিয়ে বলতে হয় না। কাস্টমার নিজেই দেখে সিদ্ধান্ত নেয় এবং অর্ডার করে।
ফলে ইনবক্সে অগোছালো মেসেজ কমে যায় এবং অর্ডারগুলোও গুছানোভাবে পাওয়া যায়।
আপনি যদি ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন এবং ভাবছেন কীভাবে অর্ডার নেওয়ার পুরো প্রক্রিয়াটা সহজ করা যায়, তাহলে আমাকে একটি মেসেজ করুন।